প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২৪:২৬
গ্রুপ পর্বে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। সাইফ হাসান-তাওহীদ হৃদয়ের সাবলীল ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে। তবে হারের পর রান কিছুটা কম হয়েছে বললেও, টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলা শানাকা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছিলাম। তবে চারিথ (আসালাঙ্কা) আউট হওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি। বিশেষ করে ফিজ ও তাসকিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে। আমরা ১৮০ রান আশা করেছি, সেই তুলনায় একটু কম হয়ে গেছে।’
আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৭ উইকেটে ১৬৮ রান তোলে। দুবাইয়ের উইকেটে আরও ১০-১৫ রানের ঘাটতি ছিল জানিয়ে শানাকা বলেন, ‘এখানে আমি অনেক ম্যাচ খেলেছি। উইকেটও ভালোই ছিল। তেমন ভুল ছিল না। ভালো ম্যাচ হয়েছে। যা বললাম, ১০-১৫ রান কম হয়েছে।’
প্রতিপক্ষ ব্যাটারদের আগ্রাসনের মুখে ইকোনমি ধরে রেখেছেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে তার ৩ শিকারই বাংলাদেশের লক্ষ্যটা কিছুটা কম রেখেছে। তাই এই পেসারকে কৃতিত্ব দিতে ভোলেননি লঙ্কান তারকা, ‘মুস্তাফিজ ক্লাস। আইপিএল খেলে। দেশের হয়ে এতদিন ধরে খেলছে, প্রায় ১০ বছর হবে। এটা নিয়ে (ফিজের কাছে পরাস্ত হওয়া) চিন্তিত হওয়ার কিছু নেই। ওকে কৃতিত্ব দিতেই হবে।’
প্রজন্মনিউজ২৪
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি