জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে আবশ্যক করা হলো আইসিটি বিষয়

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩৩:২২ || পরিবর্তিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩৩:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে আবশ্যক করা হলো আইসিটি বিষয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রোগ্রামের সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য 'আইসিটি' বিষয়কে আবশ্যিক করা হয়েছে। কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইসিটি বিষয়ে একটি তত্ত্বীয় ও একটি ব্যবহারিক কোর্স অন্তর্ভুক্ত থাকবে। এসব কোর্স পাঠদানে আইসিটি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা অগ্রাধিকার পাবেন। 

এছাড়া আইসিটি বিষয়ে ToT, CEDP, NSDA, BTEB বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমাধারী শিক্ষকরা পাঠদান করতে পারবেন। উল্লিখিত বিষয়ের শিক্ষক না থাকলে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, ভূগোল ও পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা পাঠদান করবেন। 

প্রয়োজনে সরকারি কলেজের অধ্যক্ষ বা বেসরকারি কলেজের গভর্নিং বডি জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার বা আইসিটি বিষয়ে পারদর্শী রিসোর্সপার্সনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ