নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭ জন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৫২:২৮

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭ জন

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ০৭ (সাত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (২৭) ২। নীলফামারী জেলার ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫) ৩। নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ ওরফে হৃদয় (২৮) ৪। ডেমরা থানা ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ বাবুল (৪৮) ৫। পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর- রশিদ (৪৫) ৬। বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) ও ৭। ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল তাজ (৪৮)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:৫৫টার সময় ডিবি-গুলশান বিভাগ উত্তরা পশ্চিম থানাধীন তিন নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। একই দিন রাত আনুমানিক ১১:৩৫টার সময় উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। মো. ইউসুফ ওরফে হৃদয় ও মো. বাকি বিল্লাহ বাবুলকে রাত আনুমানিক ১১:৪৫টার সময় রাজধানীতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।

ডিবি সূত্রে আরো জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪:৩০টার সময় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. হারুন-অর- রশিদকে গ্রেপ্তার করে। স্বপ্নীল আহমেদ কামালকে দুপুর আনুমানিক ০২:৩৫ টার সময় চকবাজার থানাধীন মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। একই দিন বিকাল আনুমানিক ০৪:৩৫টার সময় শাহবাগ থানার আনন্দ বাজার এলাকা থেকে মো. সোহেল তাজকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

প্লট দুর্নীতি: হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা

শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট

নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ