জুলাই বিপ্লবের স্মরণে পদযাত্রাঃপাবিপ্রবিতে

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৫ ০৬:২১:৩০

জুলাই বিপ্লবের স্মরণে পদযাত্রাঃপাবিপ্রবিতে

পাবিপ্রবি প্রতিনিধি: জুলাই বিপ্লব ও শহীদদের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এটি শুরু হয়। পরে এটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ছাত্র হল-২ ও ছাত্র হল-১ অতিক্রম করে একাডেমিক ভবনের সামনে আসে। সেখান থেকে এলিভেটর হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

পদযাত্রা চলাকালে শিক্ষার্থীরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস। এ সময় তারা 'কোটা না মেধা? মেধা মেধা', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না', 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই' প্রভৃতি স্লোগান দেন।

গণ পদযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

গন পদযাত্রার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে পাবিপ্রবি। তারই অংশ হিসেবে আজকের এই গণ পদযাত্রা আয়োজন করা হয়েছে। যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি; আহতদের সুস্থতা কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি জানাই সহমর্মিতা।'

তিনি আরও বলেন, “গত বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না বরং একনায়কতন্ত্র ও হাইব্রিড রেজিমের সূচনা হয়েছিল। সেই শাসনব্যবস্থার বিরুদ্ধে আমাদের ছাত্রসমাজ যে সংগ্রাম করেছে, তা মূলত একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আন্দোলন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই পদযাত্রার আয়োজন করেছি।'

প্রজন্ম নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ