প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ১১:০২:৫১ || পরিবর্তিত: ১৯ মে, ২০২৫ ১১:০২:৫১
প্রজন্মডেস্ক : নাটোরের সিংড়ায় গোলাম হোসেন ওরফে বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে আত্মহত্যা করেছেন তিনি।
সোমবার ভোরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস চকপাড়ার ওই কৃষকের বাড়ির পাশের একটি আম গাছ থেকে বাটুলের লাশটি উদ্ধার করা হয়। নিহত কৃষক বাটুল ওই গ্রামের কছিমদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তারেক হোসেন দুলাল বলেন, ‘কৃষক বাটুল মাঝে মাঝে জুয়া খেলতেন। কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়ায় লাখ টাকা হেরে বাসায় ফিরলে বউয়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বউ তার বাপের বাড়িতে চলে যায়। জুয়ায় টাকা হেরে ও বউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাগ এবং ক্ষোভে রাতের যে কোনো সময় আত্মহত্যা করেন তিনি।’
প্রজন্ম নিউজ২৪/টিপু
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা
পরিবর্তনের ছোঁয়া: ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে স্বস্তির বাতাস
জরুরিভিত্তিতে হামের টিকা পাবে যে ৩০ উপজেলা
রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে জরিমানা
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ ২ বনদস্যু আটক, ৩ জিম্মি উদ্ধার
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের