প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৪১:১৩
প্রজন্ম ডেক্স: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ছয় ইসরায়েলি জিম্মিকে ফেরত দিয়েছে। আজ শনিবার নুসিরাত এবং রাফাহ থেকে পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে এবং একজনকে গাজার অন্য এলাকা থেকে ছেড়ে দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৬০২ জন ফিলিস্তিনি মুক্তি পাবেন। এমনই খবর প্রকাশ করেছে আল জাজিরা, রয়টার্স ও বিবিসি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ শনিবার ছয় জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে হামাস। তারা এখন ইসরায়েলের পথে রয়েছে।
এদিকে এক বিবৃতিতে শিরি বিবাসের মরদেহ পেয়েছে বলে জানিয়েছে তার পরিবার। পরিবার বলেন, ‘আমাদের শিরিকে জিম্মি থাকা অবস্থায় হত্যা করা হয়েছে। কিন্তু এবার তার মরদেহ বাসায় ফিরেছে।’ তবে এখনও ইসরায়েলের ফরেনসিক বিভাগ এ বিষয়ে কিছুই বলেনি।
বিবিসির এক প্রতিবেদন বলছে, হামাস এ পর্যন্ত ১৯ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। এখনও হস্তান্তর করা হয়নি ১৪ জনকে। ইসরায়েলের দাবি, ১৪ জনের মধ্যে আটজন মারা গেছেন। অর্থাৎ, প্রথম দফায় ছয়জন ইসরায়েলিকে ফিরিয়ে দেবে হামাস।
এর আগে ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। সে চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের প্রথম ধাপে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও তাদের জেলে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মুক্তি দেওয়া এই ছয়জনই শেষ জিম্মি।
প্রজন্ম নিউজ ২৪/ এস এম রাজ
এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর
ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের
আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধীনে চলতে চায়
এনসিপি কার্যালয় পরিদর্শনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার