প্রকাশিত হয়েছে উম্মে সোহাগীর ‘খন্ডিত জীবন’

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২১:৩৫ || পরিবর্তিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২১:৩৫

প্রকাশিত হয়েছে উম্মে সোহাগীর ‘খন্ডিত জীবন’

নিজস্ব প্রতিবেদক: সাহিত্যের দীর্ঘ যাত্রাপথের এক নতুন অভিযাত্রী উম্মে সোহাগী। কবি উম্মে সোহাগীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘খণ্ডিত জীবন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বইমই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নোশিন তাবাসসুম। নামলিপি করেছেন ওসমান আল আহনাফ। ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত ‘ত্রিকোণ জানালা’ তার প্রথম কাব্যগ্রন্থ। 
 

উম্মে সোহাগীর ৮০ পৃষ্ঠার ‘খণ্ডিত জীবন’ বইটির প্রচ্ছদ মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটির প্রি-অর্ডার চলছে। দ্রুতই পাঠকের হাতে পৌঁছে যাবে।

তরুণ লেখিকা উম্মে সোহাগী বলেন, জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে সৃষ্টি হলো ‘খণ্ডিত জীবন’। আপনাদের জীবনের টুকরো গল্পগুলো খুঁজে পেতে বইটি পড়তে পারেন। আশা করি সবারই ভালো লাগবে।’

উম্মে সোহাগী’র জন্ম ও বেড়ে ওঠা পাহাড় বেষ্টিত জেলা খাগড়াছড়িতে। মাধ্যমিক জীবন থেকে লেখালেখির সূচনা তার । শীর্ষ সব লেখকদের পাশাপাশি নতুনদের লেখা নিয়মিত পড়ার চেষ্টা করেন । সমকালীন এই বিপর্যস্ততার মধ্যেও সৃষ্টি সুখের উল্লাসে নিজেকে আবিষ্কার করার প্রাণপণ চেষ্টা সোহাগীর। 

বর্তমানে ওমানে প্রবাস জীবন যাপন করছেন লেখিকা উম্মে সোহাগী। প্রবাসে কাজের ফাঁকে পরিশ্রম করে লেখালিখি করেন। একদিন তিনি সফল হবেন এমনটাই আশা করছেন।


প্রজন্মনিউজ২৪/রুহুল

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ