প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪ ১১:৪৪:৩১
নিজস্ব প্রতিনিধিঃ চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষ্যে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা পদের খাবারের আয়োজন করা হয়।
শনিবার (২০ এপ্রিল) চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এ আয়োজনে বিভিন্ন শ্রেণিপেশার লোকদের পাশাপাশি প্রবাসী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক। বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামের শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ
বাংলাদেশ কমিউনিটি-২০২৪ এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেক্ট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসেবে কাজ করেন।
মিলনমেলায় আসা পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, দেশের বাইরে এরকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সবসময় আমার কাছে আনন্দের ব্যাপার। মিলনমেলায় অংশ নেওয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার বলেন, একসঙ্গে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছ্বসিত। অনুভূতি প্রকাশ করা সম্ভব না।
মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, আমি গত ৪৫ বছর ধরে বেইজিংয়ে বসবাস করছি। আশা রাখছি আগামী দিনে এরকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারব। প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।
বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
প্রজন্মনিউজ২৪/আরা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি
রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির
কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান
বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান