প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ০৯:৫৭:১৯ || পরিবর্তিত: ১৮ নভেম্বর, ২০২১ ০৯:৫৭:১৯
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম কবীর হোসেন (৩৮)। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।
বুধবার (১৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কবীর হোসেনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, শনিবার (১৩ নভেম্বর) সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। আজ রাতে কবীর হোসেন নামে আরও একজন এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ওই ঘটনায় দগ্ধ বিশ্বনাথ দত্ত, মো. রিপন ও আবুল কালাম ও শফিক নামে চার জনের মৃত্যু হয়।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।
‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’
সুপ্রিম কোর্টের উপসচিব হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান হাফিজুল ইসলাম
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা
আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই
গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই
তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?: তারেক রহমান
দক্ষিণাঞ্চলের উন্নয়নে রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান
আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ
শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় জামায়াত জোটে যাইনি: চরমোনাই পীর