আমরা তাই ট্রাম্পদের পরাজয়ে আনন্দিত হই

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২০ ০৬:৫১:৩৬

আমরা তাই ট্রাম্পদের পরাজয়ে আনন্দিত হই

আমরা কেন খুশী? মানুষ কি বাইডেনের জয়ে খুশী? না, খুশীটা সেজন্য না।

খুশীটা আসলে ট্রাম্পের পরাজয়ে। কম বেশি খারাপ দিক আমেরিকার অধিকাংশ প্রেসিডেন্টের ছিল। অনেক ক্ষেত্রে তা রাষ্ট্র ব্যবস্থার কারণে, কখনো তা বিশ্ব ব্যবস্থায় তার প্রভাব ধরে রাখার তাগিদে।

কারো পক্ষে সেখানে জাষ্টিন আর্ডেন হওয়া সহজ নয়, নেলসন ম্যান্ডেলা হওয়াও সম্ভব নয়। কিন্তু তাই বলে তারা কেউ ট্রাম্পের মাপের বদ বা তার মতো প্রকাশ্য বদ হয়ে যাননি। নোংরা অহমিকা, ঢাহা মিথ্যে, বিষাক্ত ঘৃণা আর শোচনীয় বিভেদের প্রতিকৃতি হয়ে দাঁড়িয়েছিল ট্রাম্প। মানুষের ভেতর অবদমিত স্বার্থপরতা, সংকীর্ণতা আর পাশবিকতাকে উস্কে দিয়েছিল সে ক্ষমতার স্বার্থে।

পৃথিবীর বহু দেশে আছে এমন ট্রাম্প, আছে এর চেয়েও খারাপ ট্রাম্প। আছে নতুন নতুন ট্রাম্প-এর উত্থানের ভয়। আমেরিকার ট্রাম্পের পতনের মধ্যে রয়েছে সেসব ট্রাম্পের পতনের স্বপ্ন। রয়েছে ঘৃণা আর বিভেদের বিরুদ্ধে আমেরিকার মানুষের জয়ের প্রতি ভালোবাসা।

দেশে দেশে ঘৃণা আর বিভেদজীবীরা এ স্বপ্ন আর ভালোবাসাকে বুঝতে পারবেন না বা বুঝতে চাইবেন না।

আমরা পারবো। আমরা সাম্য, ঐক্য আর ভালোবাসার পক্ষে। আমরা ভদ্রতা আর নম্রতার পক্ষে। আমরা তাই ট্রাম্পদের পরাজয়ে আনন্দিত হই।

লেখক : অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক বিশ্লেষক।

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

প্রজন্মনিউজ২৪/ফরিদ

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ