মার্ক জুকারবার্গের মৃত্যু !

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০১৬ ০২:১৬:৪৯

মার্ক জুকারবার্গের মৃত্যু !

অস্বাভাবিক এক ভুলের কারণে ফেসবুকের রিমেম্বারিং সেবা বহু মানুষকে মৃত দেখিয়ে স্মরণ করেছে। মৃত হিসেবে চিহ্নিত করা মানুষদের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও রয়েছেন। খবর বিবিসির। 

শুক্রবার বেশ কিছু সময়ের জন্য দেখা যায়, বিভিন্ন মানুষের প্রোফাইলের উপর একটি লেবেল সাঁটা রয়েছে। সেখানে বলা হয়েছে, মৃত এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক।

পরে ব্যবহারকারীরা তাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানিয়েছেন যে, তারা বেঁচে আছেন। ভুলবশত তাদের মৃত দেখিয়েছে ফেসবুক। 

তবে এই ঘটনাকে মারাত্মক ভুল হিসেবে স্বীকার করে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভুল শোধরানো হয়েছে। এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত।’

অবশ্য এই ঘটনার একটি মজার দিকও খুঁজে বের করছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে দ্য ভার্জ নামের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ফেসবুক যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সপ্তাহটির ইতি টানল সবাইকে এই বলে যে, তারা মারা গেছে।

বেশ কিছু ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের মৃত আত্মীয়দের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার সুযোগ চাইলে গত বছর ফেসবুক কর্তৃপক্ষ এই মেমোরিয়াল সেবাটি চালু করে।

এই সেবাটি ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী আগাম ঠিক করে যেতে পারেন যে, তার মৃত্যুর পর ফেসবুক পাতাটিকে স্মারক হিসেবে বন্ধুদের জন্য রেখে যাবেন নাকি ফেসবুক কর্তৃপক্ষ তার পাতাটিকে মুছে দেবে। আর এই সেবার মাধ্যমে মৃত ব্যক্তিকে ফেসবুকের পাতায় স্মরণ করা হয়। 
 

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ