প্রকাশিত: ০৩ জুলাই, ২০২০ ০৮:১৭:৪৯
রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও সামরিক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
আফগানিস্তানে মার্কিন সেনাহত্যার জন্য তালেবানকে অর্থ যোগান দিচ্ছে রাশিয়া, এমন খবর প্রকাশ হওয়ার পর তিনি নিষেধাজ্ঞা আরোপের এই আহ্বান জানান।তবে স্পিকারের এই আহ্বানের আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত সোমবার জানায়, তাদের সেনা হত্যা করার জন্য তালেবানকে রাশিয়া অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে সে ব্যাপারে জোরালো কোনও প্রমাণ নেই।মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে মার্কিন সেনা হত্যা করার জন্য রাশিয়া তালেবানকে অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা আমরা নিশ্চিত করতে পারছি না।
পেন্টাগনের প্রধান মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে এসব কথা বলেন।এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া তালেবানকে অর্থ দিচ্ছে বলে কোনও তথ্য আমাকে জানানো হয় নি। তবে ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেন পেলোসি বলেন এ বিষয়ে ট্রাম্প ব্যর্থতার পারিচয় দিয়েছেন।
প্রজন্মনিউজ২৪/মারুফ
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি