চীনা কম্পানির নির্মাণ কাজ বাতিল করল মোদি সরকার

প্রকাশিত: ৩০ জুন, ২০২০ ০৩:০৩:৪৩

চীনা কম্পানির নির্মাণ কাজ বাতিল করল মোদি সরকার

ভারত-চীন উত্তেজনা বেড়েই চলছে। অর্থনৈতিকভাবে চীনকে কোণঠাসা করতে চীনা পণ্য বয়কটের দাবি উঠছে ভারতে। এরকম এক পরিস্থিতিতে বিহারে একটি ব্রিজ নির্মাণের জন্যে টেন্ডার বাতিল করল দেশটির কেন্দ্রীয় সরকার। ওই নির্মাণকাজে যুক্ত ছিল দুটি চীনা কম্পানি।

ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে বিএসএনএল, এমটিএমএলসহ দেশটির টেলিকম কম্পানিগুলোকে চীনের সরঞ্জাম ব্যবহার করতে নিষেধ করেছে। এবার অবকাঠামোগত ক্ষেত্রে জড়িত চীনা কম্পানিগুলোর ওপরে আঘাত হানা শুরু হলো।

বিহার সরকারের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, গঙ্গা নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণের জন্য নিয়োগ করা হয়েছিল মোট ৪ সংস্থাকে। এদের মধ্যে দুটি সংস্থা চীনের। ওই টেন্ডার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা প্রকল্পের মোট খরচ ধরা হয়েছিল ২,৯০০ কোটি টাকা। এর মধ্য়ে ছিল ৫.৬ কিলোমিটার লম্বা ব্রিজ, আন্ডারপাস, রেল ওভারব্রিজ ও অন্যান্য ছোট ছোট ব্রিজ।

এর আগে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর ওই ব্রিজ নির্মাণের ব্যাপারে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিকবিষয়ক কমিটি। কমিটির চেয়ারম্যান খোদ দেশটির প্রধানমন্ত্রী। কিন্তু গালওয়ানের ২০ জওয়ানের মৃত্যু পর সবকিছুই ওলটপালট হয়ে গেল।

গঙ্গার ওপরে মহাত্মা গান্ধী সেতুর সমান্তরাল ওই ব্রিজটি তৈরি হচ্ছিল। এটি তৈরি হয়ে গেল উপকৃত হতেন পাটনা, বৈশালী ও সারান জেলার মানুষজন। ব্রিজের সঙ্গেই নির্মাণের তালিকায় ছিল চারটি আন্ডারপাস, ১.৫৮ কিলোমিটার লম্বা রাস্তা, একটি ফ্লাইওভার, চারটি ছোট ব্রিজ, পাঁচটি বাস স্ট্যান্ড ও ১৩টি রোড জাংশন। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে।

প্রজন্মনিউজ২৪/মারুফ

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ