প্রকাশিত: ০৯ মে, ২০২০ ০৭:৪৫:০২
সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ মে) বিএনপির প্যাডে তিনি এই চিঠি দেন।
চিঠিতে তিনি বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।
তিনি বলেন, অনেক দিন ধরে লক্ষ্য করছি যে, কুচক্রিমহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনো অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।এই সমস্ত ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নেই।
প্রজন্ম নিউজ/ নুর
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২
‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা
সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ
১৪ বছর পর খুলনা চেম্বারের নির্বাচন, বানচালের চেষ্টায় দখলদাররা
এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়: আসিফ মাহমুদ