প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৮:৪২
ট্রাফিক জ্যামে সারি সারি গাড়ি আটকে আছে। বাইরে বৃষ্টি। এমন পরিবেশে কারও মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু থেমে থাকা একটি বাস থেকে নেমে একজন শুরু করলেন মনের আনন্দে নাচ।
গত সোমবার দুপুর ঘটেছে এ ঘটনা। সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ভিডিওটিতে যে ব্যক্তিকে নাচতে দেখা গেছে তার নাম কাজল। রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার বিষয়টিতে তিনি নিজেও খানিকটা অবাক।
দেশের অন্যতম শীর্ষ একটি দৈনিককে কাজল বলেন, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। মন চাইল, তাই নেমে পড়লাম নাচতে। আমি তো অনেক ছোটবেলা থেকেই নাচি। নাচতে আমার ভালো লাগে, কে কী মনে করলো তাতে আমার যায় আসে না। আমি আসলে এমনই, নাচ আমার ভালো লাগে।
পুরানা পল্টনে কাজলের 'একে ফুড' নামে একটি খাবারের দোকান আছে। পাশে আছে একটি লন্ড্রিও। ছোটবেলায় একা একা নাচ শিখেছেন। থিয়েটার করেন। নাট্যশালা ও বেইলি রোডে মঞ্চায়িত শিখণ্ডি কথায় অভিনয় করেছেন তিনি।
প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি