কলেজছাত্রী ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়ালো স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০১৮ ১১:১৭:০৩

কলেজছাত্রী ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়ালো স্বেচ্ছাসেবক লীগ নেতা

জাজিরায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে কথিত প্রেমিক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম মিঠুন। এরপর ওই ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে লম্পট মিঠুন। লজ্জা-অপমানে ওই ছাত্রী কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।

  এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করেছেন। জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ওই কলেজছাত্রীর পরিবারের অভিযোগ- স্থানীয় একটি কলেজে একসঙ্গে লেখাপড়ার সুযোগে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একই কলেজের ছাত্র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিঠুন।

   পরে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে এবং কৌশলে আপত্তিকর দৃশ্য ভিডিও ধারণ করে। ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পুনরায় ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে ফেসবুকে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয় ওই লম্পট।

  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মুন্সী বলেন, মিঠুনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পেয়ে তাকে আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি। জাজিরা থানার ওসি এনামুল হক জানান, এ ব্যাপারে ওই কলেজছাত্রীর বাবা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুলকে আসামি করে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন।

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ