সংসদীয় স্থায়ী কমিটি

বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৯:২০

বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ

প্রজন্ম ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও জোর সুপারিশ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কমিটির এই দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগের বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক সহায়তা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ যেন জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং সংগঠনটিকে সর্বদা সচল রাখা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

কমিটির সদস্যরা মুক্তিযুদ্ধের সঠিক ও অবিকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি দেশের জন্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক সময়ের জুলাইযোদ্ধারা যাতে সমাজে তাদের প্রাপ্য মর্যাদা ও সম্মান পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সচেষ্ট থাকার নির্দেশ দেওয়া হয়।

কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম অংশগ্রহণ করেন। 

এছাড়া সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ