মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৩:৩৮

মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রজন্ম ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মাদকাসক্তি ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কমিটির গঠনপ্রক্রিয়া, সদস্যসংখ্যা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে গত ৩০ জুন মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এ সংক্রান্ত কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত ১৭ জুন অনুষ্ঠিত হওয়া ৭ম সভার কার্যবিবরণী অনুযায়ী মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি, জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত গতিশীল ও দৃশ্যমান করে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ