প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০১:৪১:৫৮ || পরিবর্তিত: ২৯ জুন, ২০২৬ ০১:৪১:৫৮
প্রজন্ম ডেস্ক: চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শফিকুর রহমান। তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।
ডা.শফিকুর রহমান বলেন, এ সংসদ মজলুমদের সংসদ তাই আমরা প্রত্যাশা করি, এখানে এমন কোনো আচরণ করবেন না। যা মজলুম দেশবাসীকে আহত করে।
তিনি বলেন, সরকারি দলকে বিরোধীদলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। একইসঙ্গেবিরোধীদলকেও সঙ্গত সকল ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে বলেও জানান তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, অতীতে এ সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল। বর্তমানে সংসদ এমনটা হওয়া উচিত হবে না। অতীতের সংস্কৃতিকে আমাদের না বলতে হবে। এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা তা লক্ষ্য রাখবে বিরোধীদল।
দেশ থেকে পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই এ কথা জানিয়ে তিনি বলেন, পাচার করা অর্থ ফেরানো গেলে বাজেট ঘাটতি থাকবে না। শুধু অর্থ নয় পাচারকারীকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে।
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার