প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০৫:২৭:২৩
প্রজন্ম ডেস্ক: হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিংসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে এক যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডে কোনো সংকট নেই, প্রয়োজনে আরও বাড়ানো হবে। বাসায় বাসায় গিয়ে টিকা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
টিকা নিয়ে বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু সিরিঞ্জের ঘাটতি রয়েছে। তবে মাসিক চাহিদা অনুযায়ী নতুন সিরিঞ্জ আসছে এবং সারা দেশে সরবরাহ বাড়ানো হবে।
তিনি আরও জানান, ঈদের পর দ্বিতীয় ধাপের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ঢাকা মেডিকেলে মোবাইল হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং বিভাগীয় শহরগুলোর হাসপাতাল উন্নয়নে কাজ চলছে। মেডিকেলগুলোতে পর্যাপ্ত শয্যা রয়েছে বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী