প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ০৩:৫৪:০৫
প্রজন্ম ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ শনিবার রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ বিকাল ৩টায় ঐতিহাসিক মাদরাসা ময়দানে শুরু হয়েছে । সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।
দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগে থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। নির্ধারিত সময় বিকাল ৩টায় সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
সমাবেশে অংশ নিতে নাটোর থেকে আসা আব্দুস সালাম বলেন, জনগণের অধিকার আদায় ও দেশের স্বার্থ রক্ষার দাবিতে আমরা এখানে এসেছি। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরতেই এই সমাবেশে যোগ দিয়েছি।
গোদাগাড়ী থেকে আগত ফকির নজরুল বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও মানুষের দুর্ভোগ কমানোর দাবিতে আমরা একত্রিত হয়েছি। জনগণের স্বার্থে এ আন্দোলন চলবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সমাবেশে আসা আব্দুল কাদের বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আমরা রাজশাহীতে এসেছি। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানাই।
এদিকে সকাল ৮টার দিকে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজশাহীতে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল