কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ০৩:৪০:০৬

কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না: মির্জা ফখরুল

প্রজন্ম ডেস্ক: কোন নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। পরবর্তী কোন চুক্তি হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর থাকতে হবে। যদি না হয়, সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার—  এমনটিই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি সরকার করবে না বলেও অবহিত করেন।

মির্জা ফখরুল জানান, অন্যান্য দেশ এবং শক্তির ভ্রুকুটি উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, 'ভারতের সাথে সুসম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। দেশের স্বার্থ নষ্ট করবে, এমন চুক্তি করবে না বিএনপি সরকার।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফারাক্কা ইস্যুতে দল-ধর্ম-মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ