সীমান্ত হত্যা বন্ধ ও ক্ষতিপূরণ দিতে ভারতকে আহ্বান খেলাফত মজলিসের

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১২:২৬:৪৯

সীমান্ত হত্যা বন্ধ ও ক্ষতিপূরণ দিতে ভারতকে আহ্বান খেলাফত মজলিসের

প্রজন্ম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে।


শুক্রবার (১৫ মে) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকলেও ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে।

পুশইন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। ভারতের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
 
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হলেও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 
ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং নিরীহ মানুষের ওপর নিপীড়ন চালাচ্ছে। সম্প্রতি লেবাননে দুই প্রবাসী বাংলাদেশিকে ড্রোন হামলায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস মাওলানা সালাউদ্দিন, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, মুফতি আবুল হাসান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক আসাদ, শাহাবুদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুর হোসেন, আমীর আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মল্লিক মোহাম্মদ কেতাব আলী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান, মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসার আহমেদ সোহাইল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান, মাওলানা বশির উল্লাহ মামুন, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান ফারুকী প্রমুখ।

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ