প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ০৩:৫৫:৪০ || পরিবর্তিত: ১৫ মে, ২০২৬ ০৩:৫৫:৪০
প্রজন্ম ডেস্ক: মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন সংসদ সদস্য মাসুদ সাইদী।
বৃহস্পতিবার সাক্ষাৎ শেষে তিনি জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।
জানা গেছে, মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সফরে বুধবার (১৩ মে) রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাইদী। সফরের অংশ হিসেবেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।
এর আগে গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে মাসুদ সাইদী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই তাকে চিনি। তিনি এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগে থেকেই তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।’
এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেন।
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির
শেখ হাসিনা ভারতে বসে মানুষকে ডিস্টার্ব করছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে সেতুমন্ত্রী অবরুদ্ধ
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার
চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি, প্রাণনাশের শঙ্কা এমপি মিলনের
গণভোটের রায়কে অগ্রাহ্য করা মানে দেশের জনগণকে অপমান করা
পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল: উসকানিমূলক বক্তব্য দেবেন না