প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০১:০২:৫৯
প্রজন্ম ডেস্ক: সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, তবে পার্কটি সেভাবে সচল নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন এই আইটি পার্কটি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। আমি আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমরা এটি চালু করতে সক্ষম হবো।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের অনেক তরুণ সদস্য আছে যারা ফ্রিল্যান্সিং, আইটির বিভিন্ন কাজ এবং ডেটা প্রসেসিংয়ের কাজ করে; আমরা তাদের জন্য আইটি পার্কে সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। যাতে করে যারা কাজ করছে তারা সেখানে সুযোগ পায় এবং তাদের আয় বৃদ্ধি পায়। যারা কাজ করতে চাচ্ছে কিন্তু পারছে না, তাদেরও আমরা সেখানে সুযোগ করে দেব। আমরা আইটি সেক্টরে এই কাজটি এখানে করতে চাচ্ছি।
তিনি বলেন, আমরা চেষ্টা করব আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউটগুলো আছে সেগুলোকে আপডেট ও মডার্নাইজ (আধুনিকায়ন) করতে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই মানুষগুলোকে আমরা প্রশিক্ষণ দেব, যাতে করে দেশের ভেতরে এবং বাইরে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার