প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৯:১৬:৩৫
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ তিন দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
আজ শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বক্তারা বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে চলমান জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তবে সময়ের ব্যবধানে সেই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রজন্মনিউজ২৪
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
ঈদুল আজহায় পশু কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার
বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, স্থান পেলেন যারা
হাজিদের ১৫০ লাগেজ কেটে চুরির অভিযোগ অসত্য : প্রতিমন্ত্রী
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা