প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৫০:৪৪
রাজধানীর কলাবাগানের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামে পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রীন রোডের হোটেল রুপসার চতুর্থ তলার একটি কক্ষের বাথরুম থেকে দরজা বন্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তানিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় নুর নবীর মেয়ে এবং সাগরের স্ত্রী
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন জানান, ঘটনাস্থল থেকে ঘুমের ট্যাবলেটসহ বিভিন্ন কোম্পানির ৮ থেকে ১০ পাতার ওষুধের খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওষুধ সেবনের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, তানিয়া গত ১৯ এপ্রিল আইইএলটিএস পরীক্ষার উদ্দেশে হোটেলটিতে ওঠেন। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তিনি স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রজন্মনিউজ২৪
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস