জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৩:৫৬:৫১ || পরিবর্তিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৩:৫৬:৫১

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে। জুলাই শহীদরা কোনো দলের নয়, তারা জাতির সম্পদ।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আমিরে জামায়াত বলেন, 'ক্ষমতার চেয়ার নির্মম। ক্ষমতা মানুষকে অতীত ভুলিয়ে দেয়। সংসদের ভেতরেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছে সরকার দলীয় প্রতিমন্ত্রী।'

তিনি আরো বলেন, 'গণভোটকে ফেলে দেওয়া জাতিকে অপমান করার সামিল। গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে। সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।'

বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসকসহ সব জায়গায় বিএনপি ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চায় বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় এই নেতা।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল, ১০ হাজার টাকা জরিমানা

এরদোয়ানের কঠোর সমালোচনায় নেতানিয়াহু, দিলেন নতুন বার্তা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে মার্কিং রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাইতিতে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া হতাশ

উলাশী জিয়ার খাল পুনঃ খনন  করতে আসবেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ