সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০:৫৩

সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে কাজ শুরু করেছে বিএনপি। এরই মধ্যে সাত শতাধিক ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

আগামী ১২ মে অনুষ্ঠেয় এই নির্বাচনকে কেন্দ্র করে দলটির নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। 

গত শুক্রবার এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। 

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রতি ছয়জন সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে বিএনপি জোটের ভাগে ৩৬টি আসন পড়ছে।

বাকি আসনগুলোর মধ্যে জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।
 
উল্লেখ্য, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন প্রার্থীরা। জনগন তাদের নির্বাচিত করতে পারবে না।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ

তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো

’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের

বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’

নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা

সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির

ঝিনাইদহে ৫৭টি মোবাইলসহ ৬৩ হাজার টাকা পুলিশের উদ্ধার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ