ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬ ০৩:৪৮:৩৯

ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী

প্রজন্ম ডেস্ক: ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সেখানে এ পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছেন চারজন বাংলাদেশি। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ সোমবার (৯ মার্চ) সকালে দেশে পৌঁছেছে। আর সৌদি আরবের রিয়াদে নিহত আরও দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার।   

সোমবার (৯ মার্চ) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

তিনি বলেন, ইরান–ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে বাহরাইনে একজন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একজন এবং সৌদি আরবে দুজন নিহত হন। 

প্রতিমন্ত্রী জানান, রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকেই সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া যাত্রীদের থাকার ব্যবস্থা এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কাজ করছে। 

তিনি জানান, সৌদি আরবে নিহতদের পরিবারের সঙ্গেও সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। টাঙ্গাইলের বাসিন্দা বাচ্চু মিয়া এবং কিশোরগঞ্জের আরেক নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১৪ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো তাদের চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। 
 

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ