প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬ ০৪:২১:০৬
অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের শাস্তি দাবি করেন।
দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) উপদেষ্টা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের জোরালো দাবি তোলা হয় এবং এর একদিন পরই রাজপথে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করার অপরাধে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে