বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০৩:১৮:২১

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন রাষ্ট্রদূত।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, সাক্ষাৎকালে উভয়পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়া তারা আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা আরও জোরদার হবে।

বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

আবু সাঈদ হত্যায় অকাট্য প্রমাণ রয়েছে, কাঙ্ক্ষিত রায়ের আশায় প্রসিকিউশন

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

শীর্ষ কমান্ডারদের হত্যা করে সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ