প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫০:৫৯
জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন হওয়ায় চাপ ও ভারমুক্ত অনুভব করছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন তিনি।
নতুন সরকার আসায় রাষ্ট্রপতির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। দেড় বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। দেড় বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কীভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কীভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গেছে।’
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে রাষ্ট্রপতির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার তো খুব অল্প সময় তাকে দেখা। টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলি উনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কদিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে উনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
প্রজন্মনিউজ২৪
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে