প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৬:২৭ || পরিবর্তিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৬:২৭
বাংলাদেশে বসবাসরত যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
তবে, তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে।
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজন্মনিউজ২৪
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানার মামলায় গ্রেফতার
সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল
সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
১৪ বছর পর খুলনা চেম্বারের নির্বাচন, বানচালের চেষ্টায় দখলদাররা
পরিবর্তনের ছোঁয়া: ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে স্বস্তির বাতাস
প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়: আসিফ মাহমুদ