ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪৯:৫২

ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাজারও শহীদের রক্ত পেরিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি'র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

নাহিদ বলেন, কিন্তু দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফলাফল মেনে শপথ নিয়েছি। আমরা আশা করেছিলাম যারা এ নির্বাচনে সরকার গঠন করবেন তারা সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবেন। কিন্তু এ মন্ত্রিসভা দেখে মনে হয়নি এটি আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং এটি পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা । নতুন মন্ত্রীসভা প্রতিনিধিত্বমূলক হয়নি এবং এখানে সকল জাতীগোষ্ঠীর সমন্বয় করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। 

বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেনি। ফলে গণভোটে যে গণরায় এসেছে শপথ গ্রহণ না করে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

তিনি মন্ত্রিসভা সম্পর্কে বলেন, ঋণ পরিশোধ করেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। আমরা দেখতে পাচ্ছি এ মন্ত্রী সভায় দুর্নীতিগ্রস্ত, আর্থিকভাবে অস্বচ্ছ, ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিরা আছেন। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনের পর প্রথম  মন্ত্রিসভাটি একটি স্বচ্ছ  মন্ত্রিসভা হবে। কিন্ত তা হয়নি। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ