রাজশাহীতে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:২১:১৫

রাজশাহীতে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজশাহী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবদুল বারী সরদারের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।  

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বাগমারা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।  পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম জানান, এমন একটি ঘটনার বিষয়ে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচনি ক্যাম্পের বেড়া দেওয়া কাপড়ের কিছু অংশ পুড়েছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। কারা এ নাশকতার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।  

দলীয় ও স্থানীয় সূত্রের অভিযোগ, মঙ্গলবার ভোরের দিকে কে বা কারা উপজেলার জলপাইতলা এলাকায় অবস্থিত জামায়াতের নির্বাচনি ক্যাম্পটিতে অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিসংযোগের কারণে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি ক্যাম্পটির বেড়া দেওয়া কিছু কাপড় পুড়ে গেছে।  তবে আসবাবপত্র বা অন্য কোনো জিনিসপত্র নষ্ট হয়নি। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

গণভোটে বিএনপি কেন ‘হ্যাঁ’র পক্ষে ছিল জানালেন ডা. জাহেদ

গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ