প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:২৭:৫০
প্রজন্মডেস্ক: একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে দেয়া বক্তব্যে এমনটা জানান তিনি।
জামায়াত আমির বলেন, অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়, তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়। নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে, কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন কমিশন আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে নির্বাচন ভণ্ডুল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে। হতাশা থেকে তারা চোরাইপথে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে। তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে।
বলেন, মোহাম্মদপুরে মাদক এবং অস্ত্রের বাণিজ্য হয়। ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দেশের জনগণ আগেও তাদের দেখেছে।
আমলা সচিবদের উদ্দেশে বলেন, সরকারের কিছু আমলা এবং সচিব এখনো দলবাজি করে তাদের পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনার চেষ্টা করছে। এমন কাজ এবার কেউ করলে তাদের আর ক্ষমা করা হবে না।
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান
তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি
ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট