পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪২:৫৮

পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের বিক্ষোভ

পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।

এ সময় নানা ধরনের স্লোগানে স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা জনগণের সাড়া না পেয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করছে। এদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। অতিদ্রুত যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রসঙ্গত, শনিবার (৭ ফেব্রয়ারি) রাতে পাবনা-৫ সংসদীয় আসনের পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীরমুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ

শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

তামিম ইকবালকে প্রধান করে গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি

ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন

পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে

কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ