প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৩:৪৪
প্রজন্ম ডেস্ক;
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই একের পর এক ছুটি মিলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম।
ভোটের আগের দিন বুধবার ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকছে।
এদিকে, মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে মাদ্রাসাগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে। আগামী ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এ ছুটি চলবে। ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, সোমবার আর মঙ্গলবার ক্লাস চলার পর বুধবার থেকে কলেজগুলোর রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৬ মার্চ পর্যন্ত ছুটির পর ২৯ মার্চ থেকে শুরু হবে ক্লাস।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো এবং কারিগরি শিক্ষাক্রমের ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। ছুটির তালিকা অনুসারে ২৬ মার্চ পর্যন্ত ছুটি চলবে; প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলো ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
কালীগঞ্জে গরুর খামারে আগুন, পুড়ে ছাই ৫টি গরু
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২