প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫২:০৭
প্রজন্ম ডেক্স
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ থাকবেই (বাধাদানকারী)। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। এবার মানুষ জেগে গেছে, ভোট এবার দেবেই। ইনশাআল্লাহ, এবার আমাদের ভোট দেওয়া কেউ ঠেকাতে পারবে না।
রোববার (১ ফেব্রয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ১৮ বছর বয়সী ছেলেরা আছে, তার আগেরও আছে—যারা দীর্ঘ সময় ভোট দিতে পারেনি। তারা এবার ভোট দিতে মুখিয়ে আছে।
এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে পাহারা দেবেন যেন কেউ গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
পথসভায় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় যখন জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন আনিসা আক্তার সঞ্চিতা তার জমানো একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম মির্জা ফখরুলকে উপহার দেন।
উপহারটি হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব, তিনি কান্নায় ভেঙে পড়েন।
অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ওরা আমাকে তাদের সঞ্চিত মাটির ব্যাংকের টাকা ও ডিম উপহার দিয়েছে। আল্লাহ তুমি ওদের কবুল করে নাও।
দলীয় প্রতিশ্রুতি তুলে ধরে ফখরুল বলেন, বিএনপি এমন একটি দল, যারা যা বলে তা বাস্তবে পালন করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ করা হবে। মায়েদের ও কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি