এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে: তারেক রহমান

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬ ১২:৩০:০০

এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে: তারেক রহমান

প্রজন্মডেস্ক:  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন নিশ্চিত করবে দেশের মানুষের জবাবদিহিমূলক সরকার হবে কি হবে না। এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিতে চাইলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে গত ১৫ বছর কোনো উন্নয়ন হয়নি; সারা দেশ উন্নয়নবঞ্চিত ছিল। শুধু তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। এ দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে। 

তিনি বলেন, দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর দেশকে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির বিগত শাসনামলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, শুধু বগুড়া নয়; সমগ্র বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। সমগ্র দেশকে এগিয়ে নিতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধু বগুড়াবাসীর দাবির বিষয়ে চিন্তা করলে হবে না, গোটা দেশকে এগিয়ে নিতে হবে। কারণ, অন্য কোথাও বঞ্চিত না করে ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চাকরিসহ সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে। গত ১৫ বছরে দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে।

বক্তব্য শেষে তারেক রহমান বগুড়ার সাতটি আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সবার কাছে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন।

এর আগে রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি জনসভা শেষে রাতে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের নির্বাচনি জনসভার মঞ্চে আসেন। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনগণকে শুভেচ্ছা জানান। তখন জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। জনসমুদ্রের হাজার হাজার নারী-পুরুষ তাদের স্বাগত জানান।

প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এ জনসভা নিয়ে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস। আর নিজের নির্বাচনি এলাকায় তারেক রহমানের এটিই প্রথম জনসভা। বিকাল থেকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিলের পর মিছিল শহরকে মিছিলের নগরীতে পরিণত করে। জনসভা ও আশপাশের এলাকায় ছিল ব্যানার-ফেস্টুন।     
 

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ