তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০২:২০:১৬ || পরিবর্তিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০২:২০:১৬

তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা

রাবি প্রতিনিধি: নির্বাচনে সহিংসতা ও নারীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গেটের সামনে বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি) সকাল ১০টায় লাল কার্ড কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি রাজনীতিতে চলমান অরাজকতা এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ৫ই আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক প্রাণ গিয়েছে।

​বিশেষ করে নির্বাচনের পরিবেশকে কলুষিত করে গতকাল প্রথম খুনের ঘটনা ঘটেছে। গত তিন দিনে দেশের ৬০টিরও বেশি স্থানে নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হিজাব বা বোরকা পরে ভোট চাইতে যাওয়ার কারণে নারীদের লাঞ্ছিত করা হচ্ছে, যা আমাদের মা-বোনদের সম্মানে আঘাত এবং সুস্থ রাজনীতির পরিপন্থী।

​তিনি আরো বলেন, আমরা আশা করেছিলাম বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি, প্রশাসনের উপস্থিতিতেই হামলা-পাল্টা হামলা এবং খুনের ঘটনা ঘটছে। ফুটবল মাঠে কেউ নিয়ম ভাঙলে যেমন লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়, তেমনি রাজনীতিতে একের পর এক 'ফাউল' করা এবং খুনের রাজনীতি কায়েম করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ প্রধান ফটকে সমবেত হয়েছি গতকালের নৃশংস হত্যাকাণ্ড এবং নারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আমরা যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি এবং দুই শতাধিক খুনের মাধ্যমে তা ধূলিসাৎ করে দিয়েছে।
তাদের শীর্ষ নেতা বিদেশে ১৭ বছর থেকে 'নতুন পরিকল্পনার' কথা বললেও বাস্তবে আমরা দেখছি সেই পুরনো হত্যার রাজনীতির পুনরাবৃত্তি। রাজনীতিতে একের পর এক এই নীতিহীন 'ফাউল' করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি। আমাদের পরিষ্কার হুঁশিয়ারি—খুন ও সন্ত্রাসের এই পথ পরিহার না করলে বিগত স্বৈরাচারের মতোই আপনাদের পরিণতি হবে। আমরা অবিলম্বে সকল হত্যার বিচার চাই।

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ