তারেক রহমানের রাজশাহী সফর পিছিয়ে গেল

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬ ০২:৪৯:০০

তারেক রহমানের রাজশাহী সফর পিছিয়ে গেল

প্রজন্মডেস্ক: রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। তিনি আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন।

জানা গেছে, সমাবেশটি ২৮ জানুয়ারি হওয়ার কথা থাকলেও ওই দিন বিমানের টিকিট না পাওয়ায় একদিন পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন।

এ নিয়ে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মিজানুর রহমান (মিনু) বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি আমাকে অবহিত করেন। ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান

সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের

বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের: তারেক রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ