প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৫:৩৯:০৬
প্রজন্ম ডেস্ক:
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ মোহাম্মদ হায়দার মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেন কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যাক্ষের সাথে তারা সাক্ষাৎ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরে সেক্রেটারি দেলোয়ার হোসেন,কবি নজরুল কলেজ সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমানসহ কলেজের অন্যান্য নেতৃবৃন্দরা।
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন,আজ আমরা কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতাও তুলে ধরতে চাই। কলেজের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই। প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সামনে আমরা আরও গঠনমূলক কার্যক্রম হাতে নিতে চাই, যাতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হয়।
প্রজন্ম নিউস২৪
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : মিয়া গোলাম পরওয়ার
শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যার ঘটনায় মামলা
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা
বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।