প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ১১:২৪:০৪
শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ভেদরগঞ্জ উপজেলার এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা। তিনি উপজেলার সখিপুর থানার ধর্মবিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় সরদার বংশের মিলনমেলায় তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাকে ‘মীরজাফর’ আখ্যা দিচ্ছেন।
এ সময় ভাইরাল হওয়া ভিডিওতে ইউনুস আলী মোল্লা তার বক্তব্যে বলেন, ‘২০১৬ সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমাকে কোনো কাজ দেয় নাই। পরে রাগ করে ৫ বছর চেয়ারম্যানি করি নাই। এরপর দেখি এলাকায় উন্নয়ন হয় না। পরে আবার আ.লীগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি (চেয়ারম্যান হইছি)। এলাকার উন্নয়ন করেছি—স্কুল, মাদ্রাসা, বেড়িবাঁধ করেছি। এখন হেরা (আ.লীগ) গেছে পালাইয়া, আমি কি করব? আমার কিছু করার আছে? এখন কিরণ ভাই মাঠে আছে, আমরা কিরণ ভাইয়ের সঙ্গে আছি। আমার সিদ্ধান্ত কি ঠিক আছে? আপনারা কি সবাই খুশি? আমি আপনাগো সঙ্গে আছি ইনশাল্লাহ।’
তিনি তার নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আজকে থেকে সবাই মাঠে নামবেন। কিরণ ভাই ধানের শীষ ছাড়া আমরা কিছু বুঝি না। আগের এমপিরা দুধে ধোয়া না। কিরণ ভাই ভালো মানুষ। আপনারা তার পক্ষে থাকবেন, ধানের শীষে ভোট দেবেন।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা
আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই
গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই
তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?: তারেক রহমান
দক্ষিণাঞ্চলের উন্নয়নে রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান
আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ
শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় জামায়াত জোটে যাইনি: চরমোনাই পীর
গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ: মামুনুল হক
শেরপুরের জামায়াত নেতা হ’ত্যা’ মা’মলা’র আসামিদের আগাম জামিনে উদ্বেগ