খালেদা জিয়াকে দেখে ফিরে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ০৬:০১:৩৭ || পরিবর্তিত: ২৯ নভেম্বর, ২০২৫ ০৬:০১:৩৭

খালেদা জিয়াকে দেখে ফিরে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রজন্ম ডেস্ক:

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন, তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি চিকিৎসক ও নার্সদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন।’

পাশাপাশি দেশবাসীর উদ্দেশে দোয়ার আহ্বান জানিয়ে নাসিরউদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমরা সবার কাছে অনুরোধ করছি, তার সুস্থতার জন্য দোয়া করুন। আপনাদের আন্তরিক দোয়া-ই এই মুহূর্তে তার শক্তি।’

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এনসিপির তিন নেতা। সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

হাসপাতালে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও সর্বশেষ অবস্থার বিষয়ে খোঁজ নেন।

গত রবিবার (২৩ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

এদিকে বেগম জিয়াকে দেখতে দলের বিভিন্ন নেতারা হাসপাতালে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।


প্রজন্ম নিউস২৪/রায়হান 

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ