প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:৪০:১০
প্রজন্ম ডেস্ক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ ।
আজ শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন এসব ‘স্বঘোষিত বিশেষজ্ঞ’ তাদের অযৌক্তিক বক্তব্য প্রচারকারী প্ল্যাটফর্ম এবং তাদের পশ্চাদমুখী রাজনৈতিক অবস্থানে ক্লান্ত।
শফিকুল আলম তার পোস্টে আরো বলেন, অনেক সময় কিছু মানুষকে বিভ্রান্ত করা সম্ভব হলেও সবাইকে সবসময় বিভ্রান্ত রাখা যায় না। তিনি বলেন, বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে নয়তো এ ধরনের রাজনীতি ও প্রচারণা অচিরেই অচল হয়ে পড়বে।
ফেজবুক পোস্টে তিনি লেখেন, বিশ্বের শীর্ষস্থানীয় অপারেটর এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাচিসন ও পিএসএ–এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর পরিচালনায় বিশ্বজুড়ে ৫০০-র বেশি সফল বন্দর টার্মিনাল রয়েছে। এসব উদাহরণ বিদেশি অপারেটরদের দক্ষতা, ব্যবসা সম্প্রসারণে তাদের অবদান এবং বৈশ্বিক অর্থনীতিতে তাদের কার্যকারিতা স্পষ্ট করে।
তিনি আক্ষেপ করে লেখেন, তবুও কিছু রাজনৈতিক নেতা এবং দেশের কয়েকটি গণমাধ্যম অতি-বৃহৎ এই বাস্তবতাকে উপেক্ষা করে শুধু ডিপি ওয়ার্ল্ড ও জিবুতির কর্তৃপক্ষের মধ্যকার একটি ছোট আইনি বিরোধকে তুলে ধরে আসছে। কেন তারা শত শত সফল আন্তর্জাতিক উদাহরণ এড়িয়ে একটি ক্ষুদ্র বিতর্ককে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছে তা সহজেই অনুমান করা যায়।
প্রজন্ম নিউস২৪/রায়হান
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি