প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১২:২৪:৩৫
প্রজন্ম ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিন।
আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মক ভোটিং’ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও ইসি যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।
‘মক ভোটিং’ প্রসঙ্গে সিইসি জানান, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন, তা পর্যবেক্ষণ করতেই এ উদ্যোগ। গত ১৫ বছরে অনেকেই ভোটদান প্রক্রিয়া কাছ থেকে দেখেনি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং করা হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রজন্ম নিউস ২৪/ রায়হান
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে
কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯
রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির
বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান
‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস