ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:৪৬:০৩

ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী, ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বুধবার (১৯ নভেম্বর) ড. মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ঘোষণার পর থেকেই আসনটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

জামায়াতের শীর্ষ নেতৃত্ব জানান, আজহারীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এ সিদ্ধান্তে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তাঁর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারত।

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে  এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। 

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ