প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০৮:১৭:২৮
প্রজন্ম ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া কোনো দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হলেও সেই নির্বাচনে গঠিত সরকার পরবর্তী সময়ে টিকবে না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার উদ্যোগ টেকসই হবে না উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, সংস্কার কমিশনের আলোচনায় জাতীয় পার্টির পরামর্শ নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি। অন্তর্বর্তী সরকার কিছু দলের সরকার হয়ে গেছে। এই সরকার কিছু দলকে ভালোবাসে, কিছু দলকে ঘৃণা করে। তাই এদের মাধ্যমে নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব নয়।
তিনি আরও বলেন, যারাই ক্ষমতায় থাকে, তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়। জাতীয় পার্টির অফিসে তিনবার আগুন দেওয়া হয়েছে। যদি ৩০০ বারও আগুন দেওয়া হয়, তবু জাতীয় পার্টি ফিরে আসবে।
প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ
কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ